ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারার মেলা, আছেন একজন বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৭, ২৪ মে ২০২৪
বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারার মেলা, আছেন একজন বাংলাদেশি
ছবি- সংগৃহীত

আগামী ২ জুলাই থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। সেই হিসেবে আর ৯ দিন পরেই পর্দা উঠবে জমজমাট টুর্নামেন্টের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টুর্নামেন্টটির আয়োজন নিয়ে আপাতত ব্যস্ত সময় কাটাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

শুক্রবার জমজমাট টুর্নামেন্টের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির প্রকাশিত টি-২০ বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে আছেন মোট ৪১ জন। এদের মধ্যে অধিকাংশই সাবেক ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই তালিকায় আছেন আতাহার আলী খান।  

Advertisement

ক্রিকেট ধারাভাষ্যের জনপ্রিয় সব মুখকেই রাখা হয়েছে বিশ্বকাপের ইভেন্টে। নতুন ধারাভাষ্যকারদের পাশাপাশি আছেন সদ্য ক্রিকেট জীবন শেষ করা অনেকে। বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলের নেতৃত্বে থাকছেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হার্শা ভোগলে ও ইয়ান বিশপরা।

ওয়ানডে বিশ্বকাপজয়ীদের মধ্যে এবার ধারাভাষ্য দেবেন– রিকি পন্টিং, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ইয়ন মরগান, টম মুডি ও ওয়াসিম আকরাম। এসব সাবেক তারকা ক্রিকেটাররা বিশেষজ্ঞ বিশ্লেষকের ভূমিকায় থাকবেন।

এছাড়া আমেরিকান দর্শক–শ্রোতাদের জন্য এই বিশ্বকাপ দিয়ে ধারাভাষ্যে অভিষেক হবে দেশটির ‘জমবয়’ নামে পরিচিত ক্রীড়া বিশ্লেষক জেমস ও’ব্রায়ান।

অভিজ্ঞ ধারাভাষ্যকারদের মধ্যে আছেন ডেইল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পলক, ক্যাটি মার্টিন, এমপুমেলেলো মোবাঙওয়া, নাতালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল, অ্যালান উইলকিন্স, ব্রায়ান মার্গাট্রয়েড, মাইক হায়েসম্যান, ইয়ান ওয়ার্ড, আতাহার আলী খান, রাসেল আর্নল্ড, নাইল ও’ব্রায়ান, কাস নাইডু, ড্যারেন গঙ্গা। 

পুরুষদের পাশাপাশি প্যানেলে থাকছেন বেশ কয়েকজন নারী ধারাভাষ্যকার। নিজেদের সময়ে বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যেও আছেন অনেকেই। ধারাভাষ্য প্যানেলের বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে দীনেশ কার্তিক, ইবোনি রেইনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বাদ্রি, কার্লোস ব্রাথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ ও লিসা স্তালেকার অন্যতম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!