ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দলের জয়ের দিন হায়দরাবাদ মাতালেন শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৫, ২২ মে ২০২৪
দলের জয়ের দিন হায়দরাবাদ মাতালেন শাহরুখ খান
শাহরুখ খান

ম্যাচ শুরু হওয়ার আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আহমেদাবাদে তার ঢোকার ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। গোটা ম্যাচই মাঠে বসে দেখলেন। কেকেআরের জয়ের পর আনন্দে উচ্ছ্বসিত শাহরুখ খান।

কেকেআর মালিকের আচরণ দেখেই বোঝা গিয়েছে তিনি কতটা তৃপ্ত। মেয়ে সুহানা, ছেলে আব্রাহাম এবং ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে ভিভিআইপি দর্শকাসনে বসেছিলেন শাহরুখ। নীল জার্সি এবং জিনস পরে বসেছিলেন।

হায়দরাবাদের উইকেট পতনই হোক বা শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং, ক্যামেরা যখনই তাকে ধরেছে, তখনই হাততালি দিতে দেখা গেছে শাহরুখকে। শ্রেয়সের ছয়ে কলকাতা জেতার পরেই উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন তিনি।

Advertisement

ডান দিকে বসা আব্রাহাম ডান হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। তার কপালে চুমু খান শাহরুখ। কিছুক্ষণ পরে সবাইকে নিয়ে নেমে আসেন মাঠে। গোটা স্টেডিয়াম ঘুরে দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়তে থাকেন।

আহমেদাবাদের দর্শকরাও শাহরুখকে এক ঝলক দেখবেন বলে বসেছিলেন। শুধু কেকেআর নয়, এরপর হায়দরাবাদের ক্রিকেটারদের বুকে জড়িয়ে ধরেন শাহরুখ। প্যাট কামিন্স, ট্রেভিস হেডদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!