ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-২০২৪

কলকাতা-হায়দরাবাদ ম্যাচে বৃষ্টি হলে ফাইনালে যাবে কারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮, ২১ মে ২০২৪
কলকাতা-হায়দরাবাদ ম্যাচে বৃষ্টি হলে ফাইনালে যাবে কারা
ছবি- সংগৃহীত

বেরসিক বৃষ্টি বাধায় আইপিএলের কয়েকটি ম্যাচ ভেস্তে গেছে। এই কারণে তো গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলতেই পারেনি কলকাতা নাইট রাইডার্স। 

গত কয়েকদিনে ভারতে যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে প্রশ্ন জেগেছে কোয়ালিফায়ার পর্বে বৃষ্টি হলে ম্যাচের ফলাফল কি হবে? মঙ্গলবার চলমান আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হায়দরবাদ ও কলকাতা। ম্যাচটিতে বৃষ্টি হানা দিলে কোন দল ফাইনাল খেলবে, এ নিয়ে সবারই মনেই প্রশ্ন উঁকি দিচ্ছে।

কলকাতা-হায়দরাবাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বুধবার একই ভেন্যুতে এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান ও ব্যাঙ্গালুরু। 

Advertisement

নিয়ম অনুযায়ী, প্লে-অফের ম্যাচগুলোতে রিজার্ভ ডে নেই। ফলে বৃষ্টি হলেও জয়-পরাজয় নির্ধারণ করতেই হবে। বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে সুবিধা পাবে পয়েন্ট তালিকায় উপরে শেষ করা দলের। 

এবারের আইপিএল গ্রুপপর্ব শীর্ষে শেষ করেছে কলকাতা। তাই কলকাতা-হায়দরাবাদ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে চলে যাবে কলকাতা। অন্যদিকে রাজস্থান-ব্যাঙ্গালুরু ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় উপরে থাকা রাজস্থানকে জয়ী ঘোষণা করা হবে। 

আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হয় এলিমিনেটরের জয়ী দলকে। বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হায়দরাবাদ ও রাজস্থান। সেই ম্যাচেও যদি বৃষ্টি বাগড়া দেয়, তবে পয়েন্ট তালিকায় উপরে থাকায় হায়দরাবাদ ফাইনালে উঠবে, বাদ যাবে রাজস্থান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!