১৯৯২ সালে প্রিমিয়ার লিগের যাত্রার পর থেকে এবারের মৌসুমেই সবচেয়ে বেশি গোল হয়েছে। সবমিলিয়ে সদ্য সমাপ্ত ইপিএল মৌসুমে ৩৮০ ম্যাচে ১২৪৬টি গোল হয়েছে। ম্যাচ প্রতি তিনটিরও বেশি গোল করেছে দলগুলো।
এর আগে সবচেয়ে গোল ছিল ১২২২টি। এবার সবচেয়ে বেশি ৯৬ গোল করেছে ম্যানচেস্টার সিটি। টানা চতুর্থ লিগ শিরোপা জিতে অনন্য কীর্তি গড়েছে পেপ গার্দিওলার দল। রানার্স আপ আর্সেনাল গোল করেছে ৯১টি।
.png)
গোল করার তালিকায় তিনে লিভারপুল। তাদের গোল সংখ্যা ৮৬টি। ৮৫ গোল নিয়ে পরের অবস্থানে নিউক্যাসল ইউনাইটেড। এদিকে সবচেয়ে বেশি ১০৪ গোল হজম করেছেন শেফিল্ড ইউনাইটেড।