ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-২০ সিরিজের সময়সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৫, ২০ মে ২০২৪
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-২০ সিরিজের সময়সূচি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে বড় বাধা ছিল আবহাওয়া। তবে সেই বাধা এখন আর নেই। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই সিরিজটি মাঠে গড়াবে। সেই লক্ষ্যে রোববার (১৯ মে) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৯ টা) অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 

বাংলাদেশ দল হিউস্টনে পৌঁছার পর এক দিন বিশ্রাম করে এবং এক দিনে ফিটনেস নিয়ে কাজ করে। শনিবার থেকে টাইগাররা স্কিলের অনুশীলন শুরু করেছেন।  হিউস্টনের প্রেইরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে শান্তরা শুরুতে ওয়ার্ম আপ ও ফুটবল খেলে নিজেদের ঝালিয়ে নেন।

মঙ্গলবার (২১ মে) থেকে শুরু হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-২০ সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। সিরিজ শেষে ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আইসিসি কর্তৃক নির্ধারিত ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ।

Advertisement

১ জুন ভারতের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের লড়াই শুরুর আগে নিজেদের প্রস্তুতির জন্য সবমিলিয়ে ৫টি ম্যাচ পাচ্ছে টাইগাররা। গ্রুপ পর্বে লাল সবুজদের প্রতিপক্ষ যথাক্রমে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। প্রথম দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে বাকি দুটি ওয়েস্ট ইন্ডিজে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!