আগামী ২১ জুন থেকে মাঠে গড়াবে কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। এই টুর্নামেন্টের থিম সং হিসেবে বেছে নেয়া হয়েছে শাকিরার গাওয়া ‘পুন্টেরিয়া’ শিরোনামের একটি গান।
সম্প্রতি আমেরিকান র্যাপার কার্ডি বি’র সঙ্গে একটি গান গেয়েছেন শাকিরা। ‘পুন্টেরিয়া’ নামের গানটি কোপা আমেরিকার থিম সং হিসেবে বিবেচিত হবে। মার্চ মাসে এই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিরা।
.png)
🚨 Shakira confirma que hará la canción oficial para la copa América. Dios mío la Shakira con himno mundialista vuelve ahaaaaaaaa OMG Reina del fútbol ⚽🌍 pic.twitter.com/PiHxh7kWQ6
— Shakira World 💎 (@shakiracarla) May 14, 2024
সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিরা জানিয়েছেন, কোপা আমেরিকার থিম সং হিসেবে ‘পুন্টেরিয়া’ নামক গানটি বেছে নেয়া হয়েছে। ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ এর অ্যালবাম থেকে এই গানটি বেছে নেয়া হয়েছে।
আগামী এক মাস এই গানটি সকলের মুখে মুখে শোনা যাবে। আগামী ২০ জুন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে কোপা আমেরিকার। যা চলবে ১৪ জুলাই পর্যন্ত।
প্রসঙ্গত, কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।