গত এপ্রিলে ওমানে অনুষ্ঠিত এসিসি প্রিমিয়ার টুর্নামেন্টে আমিরাতের চ্যাম্পিয়ন হওয়ায় ব্যাট হাতে বড় অবদানই এই স্বীকৃতি এনে দিয়েছে ওয়াসিমকে।
আরব আমিরাতের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত ওয়াসিম, ‘আইসিসি মেন’স প্লেয়ার অব দা মান্থ অ্যাওয়ার্ড জেতা অনেক সম্মানের। সারা বিশ্ব থেকে পুরস্কার জয়ীদের অভিজাত তালিকায় যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’
.png)
টি-২০ সংস্করণের ঐ টুর্নামেন্টে গত মাসে ৬ ইনিংসে ৪৪.৮৩ গড়ে তিনি করেন ২৬৯ রান। বাহরাইনের বিপক্ষে ৪০ বলে ৬৫ রানের ইনিংস খেলার পর ওমানের বিপক্ষে ২৫ বলে ৪৫ ও কম্বোডিয়ার বিপক্ষে ১৮ বলে ৪৮ রান করেন তিনি। ফাইনালে ওমানের বিপক্ষে করেন সেঞ্চুরি, ৫৬ বলে খেলেন ১০০ রানের ইনিংস। ফাইনালের সেরার পাশাপাশি টুর্নামেন্টেরও সেরা হন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান।
অপরদিকে শ্রীলংকার চামারি আতাপাত্তু ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে পেছনে ফেলে নারী ক্রিকেটে মাসের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতলেন ক্যারিবিয়ান অধিনায়ক।
এর আগে তিনি ২০২১ সালের নভেম্বরে ও ২০২৩ সালের অক্টোবরে পুরস্কারটি জিতেছিলেন।