ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবারের আইপিএল ধোনির শেষ আসর কিনা, জানালেন রায়না

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ১৩ মে ২০২৪
এবারের আইপিএল ধোনির শেষ আসর কিনা, জানালেন রায়না
মহেন্দ্র সিং ধোনি

এবারের আইপিএলে রোববার ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। রাজস্থান রয়্যালসকে সেই ম্যাচে তারা পাঁচ উইকেটে হারিয়েছে। মহেন্দ্র সিং ধোনিও কি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছেন? এ প্রশ্নের উত্তর দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু সুরেশ রায়না।

আইপিএলের এই ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন রায়না। এ সময় তাকে চেন্নাইয়ের সাবেক ক্রিকেটার অভিনব মুকুন্দ প্রশ্ন করেন, “তোমাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে। এটাই কি চিপকে ধোনির শেষ ম্যাচ?” উত্তর দিতে সময় নেননি রায়না। সঙ্গে সঙ্গে বলেন, “একদমই নয়।”

আসলে জল্পনা শুরু হয়েছিল চেন্নাইয়ের একটি পোস্ট থেকে। সামাহিক যোগাযোগ মাধ্যমে তারা সমর্থকদের উদ্দেশে লিখেছিল, ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়ামেই কিছুক্ষণ অপেক্ষা করতে।

Advertisement

অনেকেই ভেবেছিলেন, ধোনি হয়তো অবসরের সিদ্ধান্ত ঘোষণা করবেন। কারণ, অনেকেরই ধারণা এবারের আইপিএলই তার শেষ। কিন্তু ধোনি এমন কিছু করেননি। সমর্থকদের ভালবাসাকে ধন্যবাদ জানাতেই তাদের থাকতে বলেছিল চেন্নাই।

ম্যাচের পর দলের সব ক্রিকেটার মাঠ প্রদক্ষিণ করেন। ধোনিও সেখানে ছিলেন। একটি র‌্যাকেট দিয়ে টেনিস বল সমর্থকদের উদ্দেশে ছুঁড়ে দিতে থাকেন তারা। সেই বল নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়।

শুধু তাই নয়, মাঠে ধোনির সঙ্গে দেখা হয়ে যায় রায়নারও। ধোনির অনুরোধে তিনিও র‌্যাকেট দিয়ে কয়েকটি বল দর্শকদের দিকে ছুঁড়ে দেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!