ম্যাচ রেফারি জানিয়েছেন, আইপিএলের শৃঙ্খলাবিধির ২.২০ নম্বর ধারা ভেঙেছেন রমনদীপ। লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন তিনি। সেক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।
ঠিক কোন কাজের জন্য রমনদীপকে শাস্তি দেওয়া হয়েছে তা জানানো হয়নি। তবে আইপিএলের এই নিয়ম অনুযায়ী, ক্রিকেটীয় কাজের বাইরে কোনো আচরণের জন্য এই শাস্তি দেওয়া হয়।
.png)
অর্থাৎ কোনো ক্রিকেটার যদি ইচ্ছাকৃতভাবে উইকেটে লাথি মারেন বা আঘাত করেন, বা বিজ্ঞাপনী বোর্ড, বাউন্ডারির দড়ি, সাজঘরের দরজা, আয়না, জানালা বা অন্য কোনো জিনিসে ইচ্ছাকৃতভাবে আঘাত করেন, তখন সেই শাস্তি দেওয়া হয়।
শনিবার আগে ব্যাট করে ১৫৭ রান করে কেকেআর। শেষ দিকে নেমে ৮ বলে ১৭ রান করেন রমনদীপ। পরের দিকে সূর্যকুমার যাদবের একটি ক্যাচ নেন। আরো একটি ক্যাচ অল্পের জন্য হাতছাড়া করেন।