এ দুজন ক্রিকেটারের ফেরার খবরটি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এক বিবৃতিতে তারা জানিয়েছে, মাধেভেড়ে ও মাভুতার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে।
জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘ওয়েসলি ও ব্র্যান্ডনকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে পেরে আমি খুবই আনন্দিত। দুজনেই পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিল। ড্রাগ টেস্টও দিয়েছে এটা দেখতে যে তারা স্বচ্ছ কি না। সবচেয়ে বড় কথা দুজনই তাদের অপরাধ স্বীকার করেছে। সব সময় পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখার প্রতিজ্ঞা করেছে তারা। সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারের ক্ষেত্রেই তারা মনোযোগী।’
.png)
গত বছরের ডিসেম্বরে ডোপ টেস্টে মাভুতা ও মাধেভেড়ের শরীর মাদকের উপস্থিতি পাওয়া যায়। এজন্য তাদেরকে চলতি বছরের জানুয়ারি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। অবশেষে দীর্ঘ চার মাস পর দলে ফেরার অনুমতি পেলেন তারা দুজন।
উল্লেখ্য, ২০১৮ সালে অভিষেক হওয়া মাভুতা এখন পর্যন্ত ৪ টেস্ট, ১২ ওয়ানডে এবং ১০ টি-২০ খেলেছেন। আর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয়েছিল মাধেভেরের। তিনি এখন পর্যন্ত খেলেছেন দুটি টেস্ট, ৩৬ ওয়ানডে ও ৬০ টি-২০।