ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ‘চূড়ান্ত’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ৮ মে ২০২৪
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ‘চূড়ান্ত’
ফাইল ছবি

চলতি বছর বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-২০ বিশ্বকাপ। এরই মধ্যে আসন্ন এই আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি। দুই গ্রুপে ভাগ হয়ে ১০টি দল বিশ্বকাপে অংশ নেবে। এতদিন ৮টি দল চূড়ান্ত হলেও বাকি ছিলো দুইটি দল। অবশেষে সেটিও হয়েছে চূড়ান্ত।

শেষ দুই দল হিসেবে নারী বিশ্বকাপ নিশ্চিত করেছে শ্রীলংকা ও স্কটল্যান্ড। মঙ্গলবার (৭ মে) আবুধাবিতে বাছাইপর্বের ফাইনালে স্কটল্যান্ডকে হারিয়েছে শ্রীলংকা। ফাইনালে চামারি আতাপাত্তুর সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে লঙ্কানরা। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রানে থামে স্কটিশরা।

বাছাইপর্বের রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে স্কটিশ নারীরা। বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে থাকছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ডের সঙ্গী শ্রীলঙ্কা।

Advertisement

অক্টোবরের ৩ তারিখ শুরু হবে এবারের আসর। খেলা হবে ঢাকা ও সিলেটে। ৩ অক্টোবর মিরপুরে বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ওই দিন বেলা ৩টায় মিরপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!