ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির বার্ষিক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে কোন দল কোথায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৩, ৪ মে ২০২৪
আইসিসির বার্ষিক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে কোন দল কোথায়
ফাইল ছবি

গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারা ভারতকে সরিয়ে পুনরায় টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার (৩ মে) বাৎসরিক র‍্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। সেখানেই এ সুখবর পায় প্যাট কামিন্সের দল। 

শীর্ষের এ দুটি স্থান ছাড়া টেস্ট র‍্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন নেই। ভারত টেস্টের শ্রেষ্ঠত্ব হারালেও বাৎসরিক র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি-২০র শীর্ষস্থান ধরে রেখেছে। শীর্ষস্থানে জায়গা পাওয়া অস্ট্রেলিয়ার রেটিং এখন ১২৪। দুইয়ে নেমে যাওয়া ভারতের রেটিং ১২০। 

টেস্ট র‍্যাঙ্কিংয়ের তিনে থাকা ইংল্যান্ড এ দুই দলের চেয়ে বেশ পেছনে, ১০৫ পয়েন্ট। ৪ থেকে ৯-এর মধ্যে থাকা দলগুলো হলো- দক্ষিণ আফ্রিকা (১০৩), নিউজিল্যান্ড (৯৬), পাকিস্তান (৮৯), শ্রীলংকা (৮৩), ওয়েস্ট ইন্ডিজ (৮২) ও বাংলাদেশ (৫৩)।

Advertisement

এদিকে ওয়ানডের বছর শেষের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে দশে কোনো পরিবর্তন নেই। ১২২ রেটিং নিয়ে শীর্ষস্থান ভারতের, দুই ও তিনে যথাক্রমে অস্ট্রেলিয়া (১১৬) ও দক্ষিণ আফ্রিকা (১১২)। ৮৬ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান আটে। সাতে থাকা শ্রীলংকার রেটিং ৯৩, আর নয়ে থাকা আফগানিস্তানের ৮০।

টি-২০তে ২৩১ রেটিং নিয়ে ৯ নম্বরে বাংলাদেশ। ২৬৪ রেটিং নিয়ে সবার ওপরে ভারত, দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া তাদের চেয়ে ৬ রেটিং পয়েন্ট পেছনে। দক্ষিণ আফ্রিকা দুই ধাপ এগিয়ে চারে অবস্থান করছে (২৫২), যা তিন নম্বরে থাকা ইংল্যান্ডের চেয়ে ২ রেটিং পয়েন্ট কম।

প্রসঙ্গত, বার্ষিক র‌্যাঙ্কিং করার আগে বিবেচনায় নেয়া হয়েছে গত তিন বছরের পারফরম্যান্স। এর মধ্যে ২০২১ সালের মে থেকে ২০২৩ সালের মে পর্যন্ত পারফরম্যান্সকে ৫০ শতাংশ ও সবশেষ এক বছরকে শতভাগ হারে বিবেচনায় নিয়েছে আইসিসি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!