ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুস্তাফিজ ফিরলে একাদশে জায়গা হবে না সাইফউদ্দিনের!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩০, ৪ মে ২০২৪
মুস্তাফিজ ফিরলে একাদশে জায়গা হবে না সাইফউদ্দিনের!
মোহাম্মদ সাইফউদ্দিন

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টি-২০তে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন সাইফউদ্দিন। ফেরার ম্যাচে বল হাতে রীতিমতো ঝলক দেখিয়েছেন তিনি। ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেটে। দুর্দান্ত পারফর্ম করলেও মুস্তাফিজ ফিরলে একাদশে নিজের জায়গা পাওয়া নিয়েও সন্দেহ সাইফের। 

এ নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম। এর আগে কখনও এতটা নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু এক দুই ম্যাচ পরে ফিজ (মুস্তাফিজ) আসবে। সেক্ষেত্রে সেরা একাদশে কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে। তারপরও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি ভালোটা দেয়ার। মোটামুটি হয়েছে। যদি আরো ভালো করতে পারতাম আরো ভালো লাগত।’

Advertisement

১৮ মাস পর জাতীয় দলে ফিরে পারফর্ম করা নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম। আমার জন্য কিছুটা কঠিন ছিল। বিশ্বকাপ দলে বা স্কোয়াডে যদি স্থায়ীভাবে সুযোগ পেতে চাই আমার কাছে পারফরম্যান্সের বিকল্প নেই। এর আগেও ২০২২ সালে শেষ মুহূর্তে আমি বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এ কারণে অনেক সিরিয়াস ছিলাম পারফর্ম করার জন্য।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!