নিকলাস ফুয়েলক্রুগের প্রথমার্ধের একমাত্র গোলে ঘরের মাঠে জয় নিশ্চিত করে ডর্টমুন্ড। ম্যাচ শেষে ব্রডকাস্টার ক্যানাল প্লাসকে পিএসজি বস এনরিকে বলেন, ‘এটাই ফুটবল। খুব কম সময়ই এটা দুর্দান্তভাবে শেষ হয়।’
এরপর তিনি বলেন, ‘বেশিরভাগ সময়ই এটার চিত্র ঠিক আজকের মতই হয়। আমরা হয়তো ভিন্ন একটি পরিস্থিতি নিয়ে ম্যাচটি শেষ করতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয় পুরো ম্যাচের দিকে তাকালে দেখা যাবে লড়াইটা প্রায় সমান হয়েছে।’
.png)
ফরাসি চ্যাম্পিয়নরা কাল বেশিরভাগ সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল। তারা টার্গেটে বেশি শট নিয়েছে। কিন্তু ভাগ্যের কারণে গোল পায়নি। কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির পরপর দুটি শট পোস্টে লেগে ফেরত আসে।
লুইস এনরিকে আরো বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচ কখনই সহজ হয় না। ড্রেসিং রুমে ছেলেরা কিছুটা হতাশ ছিল। আমরা কিছু সুযোগ পেয়েছি। তবে শটগুলো পোস্টে লেগেছে।’
তিনি যোগ করেন, ‘এই স্টেডিয়ামটি কিছুটা ব্যতিক্রম। কিন্তু আমি নিশ্চিত প্যারিসে আমরা শক্তিশালী ভাবেই ফিরে আসবো। কারণ আমাদের হারানোর আর কিছু নেই। নির্ভার হয়ে খেলাটাই গুরুত্বপূর্ণ।’
এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এ নিয়ে পিএসজি পঞ্চম ম্যাচে পরাজয়ের স্বাদ পেল। এই প্রথম এনরিকের অধীনে কোন গোল না দিয়ে কোন ম্যাচে পরাজিত হলো পিএসজি।