পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে বুধবার (১ মে) শেষ হচ্ছে মুস্তাফিজের আইপিএল যাত্রা। আজকের ম্যাচে তার একাদশে থাকার সম্ভাবনা অনেক বেশি। সর্বশেষ ম্যাচের একাদশে আজও নামতে পারে চেন্নাই।
এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান কলকাতা। মুম্বাইকে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে লখনৌ সুপার জায়ান্টস। চারে রয়েছে মুস্তাফিজদের চেন্নাই। তাদের নেট রানরেট ০.৮১০। পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
.png)
নিজেদের ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা পাঞ্জাবের বিপক্ষে লড়বে চেন্নাই। বুধবার (১ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। একনজরে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ:
ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাদেজা, শিভম দুবে, মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা, শার্দুল ঠাকুর (ইম্প্যাক্ট প্লেয়ার)।