আসন্ন বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্টিভেন স্মিথের। এছাড়া জায়গা পাননি চলমান আইপিএলে ব্যাটিং তাণ্ডব দেখিয়ে আলোচনায় আসা অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কও।
অনেক সাবেক ক্রিকেটারই তরুণ এই ব্যাটারকে বিশ্বকাপ দলে রাখার কথা বলেছিলেন। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ না খেলা এই ব্যাটারকে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে রাখেনি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। বৈশ্বিক আসরে অভিজ্ঞদেরই প্রাধান্য দিয়েছে তারা।
.png)
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, যারা ঘোষিত দলে সুযোগ পায়নি তাদের ওপরও নজর রাখা হবে। তিনি বলেন, ‘কয়েকজন খেলোয়াড়, যারা প্রাথমিক দলে সুযোগ পায়নি, তাদের ওপর নজর রাখা হবে।আমরা যদি দলে পরিবর্তন আনতে চাই, আইসিসির নিয়ম মেনে সেটি করার সুযোগ আছে।’
বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, অ্যাস্টন আগার, ক্যামেরন গ্রিন ও নাথান এলিস।