ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা যেদিন, থাকতে পারেন যারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪, ২৭ এপ্রিল ২০২৪
জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা যেদিন, থাকতে পারেন যারা
ছবি- সংগৃহীত

আগামী জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজকে সামনে রেখে ক’দিন আগেই ১৭ সদস্যের প্রস্তুতি ক্যাম্পের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করার কথা হয়েছে বিসিবির। জানা গেছে, সফকারীদের বিপক্ষে সিরিজের জন্য দুইভাগে দল ঘোষণা করা হতে পারে স্বাগতিক বাংলাদেশ। কারণ, আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচ খেলার সম্ভাবনা নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। 

সাকিবকে সিরিজের শেষদিকের ম্যাচগুলোতে একাদশে দেখা যেতে পারে। অন্যদিকে, আইপিএল নিয়ে ব্যস্ত মুস্তাফিজ সিরিজের প্রথম টি-২০ খেলবেন না তা অনেকটাই নিশ্চিত। 

Advertisement

আগামী ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে। ৪ ও ৭ মে চট্টগ্রামেই পরের দুটি টি-২০, এরপর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুটি ম্যাচ।

বাংলাদেশের সম্ভাব্য দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান/আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান/হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। 
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!