ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যার পরামর্শে স্লোয়ার-কাটার শিখেছেন মুস্তাফিজ, জানালেন নিজেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৫, ২৫ এপ্রিল ২০২৪
যার পরামর্শে স্লোয়ার-কাটার শিখেছেন মুস্তাফিজ, জানালেন নিজেই
মুস্তাফিজুর রহমান। ছবি- ভিডিও থেকে নেয়া

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। যেখানে অম্ল-মধুর সময় কাটাচ্ছেন তিনি। শুরুটা ভালো করেও মাঝপথে খেই হারিয়েছেন এই টাইগার পেসার। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছে চেন্নাই। যেখানে ক্যারিয়ারের নানা সময়ের কথা বলেছেন দ্য ফিজ। সাক্ষাতকারটিতে তিনি এও জানিয়েছে, কার পরামর্শে স্লোয়ার-কাটার শিখেছেন।

তিনি বলেন, ‘এটা (কাটার) আমার ন্যাচারাল। কেউ শেখায়নি। এক সময় আমি জাতীয় দলে নেট বোলিং করছিলাম তখন বিজয় ভাই আমাকে বললো, ‘তুই কি স্লোয়ার মারতে পারিস না?’ তখন আমি খুব জোরে বোলিং করতাম। তো এটা শোনার পর আমি স্লোয়ার করার চেষ্টা করি। তখন দেখি, ভালোই (বল) ঘুরছে। সেখান থেকেই আমার স্লোয়ার-কাটার করা।’

Advertisement

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলাটা মুস্তাফিজের স্বপ্ন ছিল। তিনি বলেন, ‘যখন থেকে আমি আইপিএল খেলা শুরু করেছি, তখন থেকেই স্বপ্ন ছিল চেন্নাই দলে খেলা। এবার আমি চেন্নাই দল থেকে ডাক পাওয়ার পর রাতে ঘুম আসছিল না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!