চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সব কিছু ভাল করে খতিয়ে দেখে নিতে চাইছেন পিসিবি কর্তারা। প্রাথমিকভাবে টি-২০ বিশ্বকাপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সংশ্লিষ্ট কর্তাদের আবেদনকারী কোচদের খুঁটিনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
কারস্টেন এবং গিলেসপি ছাড়াও দু’জন বিদেশি কোচ গত ১৫ এপ্রিলের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জানিয়েছেন। নাম প্রকাশ করা না হলেও পিসিবির এক কর্তা জানিয়েছেন, তারাও কোচ হিসেবে অভিজ্ঞ এবং সফল। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব কিছু খতিয়ে দেখা হবে।
.png)
সেই কর্তা বলেন, ‘পিসিবি চেয়ারম্যান দীর্ঘ সময়ের জন্য কোচ নিয়োগ করার কথা বলেছেন। ঘন ঘন কোচ পরিবর্তন করলে প্রত্যাশিত ফল পাওয়া কঠিন। তাই আবেদনকারীরা জাতীয় দলকে কতটা সময় দিতে পারবেন, অন্য কোনো দায়বদ্ধতা আছে কি না, সব খতিয়ে দেখা হচ্ছে।’
নির্দিষ্ট পদ্ধতি মেনে ২০১৯ সালে শেষবার মিসবাহ উল হককে জাতীয় দলের কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ করা হয়েছিল। তার পর কাউকেই জাতীয় দলে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ করেনি পিসিবি।
পাক বোর্ডের সেই কর্তা বলেন, ‘কারস্টেন এবং গিলেসপির নাম চূড়ান্ত হলেও দায়িত্ব দেওয়া আগে তাদের সঙ্গে সরাসরি কথা বলে কিছু বিষয় জেনে নেয়া হবে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এই দু’জনই দায়িত্ব পাওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছেন।’