ধোনির খেলা দেখবেন বলে টিভি ছেড়ে উঠছেন না তিনি। এ অবস্থায় ধমক খাচ্ছেন গার্লফ্রেন্ডের কাছেও!
ধোনি যে কয়বার ব্যাট করতে নেমেছেন, এটা নিশ্চিত করেছেন যেন দর্শকরা আনন্দ পান। মুম্বাই এবং দিল্লির বিরুদ্ধে ধোনির ব্যাটিং নজর কেড়েছে। মুম্বাই ম্যাচে হার্দিক পান্ডিয়াকে টানা তিনটি ছয় মেরেছেন ধোনি।
.png)
এ বিষয়ে স্টেইন বলেন, ধোনি-জ্বর শুধু আইপিএলের সমর্থকদের নয়, দক্ষিণ আফ্রিকাতেও চলে এসেছে। আমি নিজেই তাতে আক্রান্ত। ধোনির ব্যাটিং দেখলে মন ভাল হয়ে যায়।
এরপর তিনি বলেন, সাধারণত আমি খুব একটা টিভি দেখি না। কিন্তু আইপিএল চলার সময় টিভি ছেড়ে উঠতে পারছি না। গার্লফ্রেন্ড আমাকে ধমক দিচ্ছে। বলছে এভাবে চললে টিভি ভেঙে যাবে। সেদিন রাতেই ধোনিকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছি।
স্টেইন আরো বলেন, আগে ধোনির বিরুদ্ধে বল করে অনেক রান হজম করেছি। পরে সমর্থকদের চোখ থেকে খেলা দেখে খুব মজা পেয়েছি। ধোনিকে কি আরো বেশি ব্যাট করতে দেখা যাবে? তাহলে আমার মতো সমর্থকদের জন্য খুবই ভাল হবে।