ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রুডকে হারিয়ে তৃতীয় মন্টে কার্লো শিরোপা সিৎসিপাসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ১৫ এপ্রিল ২০২৪
রুডকে হারিয়ে তৃতীয় মন্টে কার্লো শিরোপা সিৎসিপাসের
ছবি- সংগৃহীত

মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা নির্ধারণী ম্যাচে কাসপার রুডের মুখোমুখি হয়েছিলেন স্টেফানোস সিৎসিপাস। যেখানে রুডকে হারিয়ে শিরোপা উচ্ছ্বাসে মাতে সিৎসিপাস। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের চার বছরের মধ্যে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন এই গ্রিক টেনিস তারকা। 

রোববার রাতে রুডকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন সিৎসিপাস। এর আগে ২০২১ সালে প্রথম মন্টে কার্লো জেতেন ২৫ বছর বয়সী তারকা। পরের বছরও চ্যাম্পিয়ন হন তিনি। তবে ২০২৩ সালে ফাইনালে ওঠা হয়নি এই গ্রিকের। 

এবার শিরোপা পুনরুদ্ধারের পথে শুরু থেকেই টেনিস কোর্টে দাপট দেখান সিৎসিপাস। আর ফাইনালে প্রথম সেট জেতেন মাত্র ৩৬ মিনিটে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেন নরওয়েজিয়ান রুড। সিৎসিপাস শেষ দুই গেম জেতার আগে ব্যবধানটা ৪-৪ করেন তিনি। 

Advertisement

সাম্প্রতিক সময়ে বেশ খারাপ সময় যাচ্ছিল সিৎসিপাসের। তবে মন্টে কার্লোতে দাপুটে জয়ে শিরোপা পুনরুদ্ধার করতে পেরে খুশি তিনি, ‘আমার খুব খারাপ সময় যাচ্ছিল। তাই মঞ্চে ফেরা ও জিততে পেরে খুশি।’ 

মন্টে কার্লো জেতার পাশাপাশি আরেকটি মাইলফলকও ছুঁয়েছেন সিৎসিপাস। মন্টে কার্লোতে তিন বা তার বেশি শিরোপা জেতা রাফায়েল নাদাল, বিয়র্ন বোর্গ, টমাস মাস্টার ও ইলি নাস্তাসের পাশে বসলেন ‘গ্রীক যোদ্ধা’।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: টেনিস
লিংক সফলভাবে কপি হয়েছে!