ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ১৪ এপ্রিল ২০২৪
মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ
ছবি- সংগৃহীত

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। বিগত ১৬ আসরের মাঝে ১০ আসরেরই শিরোপা গিয়েছে এ দুদলের ঝুলিতে। পাঁচটি করে শিরোপা জিতেছে উভয় দলই।

চলতি মৌসুমে প্রথমবারের মতো রোববার মুখোমুখি হচ্ছে মুম্বাই। ম্যাচটি মাঠে গড়াবে মুম্বাইয়ে ওয়াংখেড়েতে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। 

ওয়াংখেড়েতে মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলের পরিস্থিতি ভিন্ন ভিন্ন। ৫ ম্যাচের ৩ টিতে জিতে পয়েন্ট তালিকার ৩ নম্বরে আছে চেন্নাই। আর সমান ম্যাচ খেলে ২ জয়ে ৭ নম্বরে অবস্থান মুম্বাইয়ের। 

Advertisement

যদিও সবশেষ দুই ম্যাচে হোম ভেন্যুতে জয় পাওয়ায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আসরে এখন পর্যন্ত হাইস্কোরিং সব ম্যাচ দেখেছে ওয়াংখেড়ে। 

সবশেষ ম্যাচেই ব্যাঙ্গালুরুর দেওয়া ১৯৭ রানের টার্গেট মুম্বাই পার করেছে মোটে ১৫.৩ বলে। এই মাঠেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৩৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল মুম্বাই। ছোট মাঠ এবং কুইক আউটফিল্ড এই মাঠে রান করা অনেকখানি সহজ করেছে। 

আজকের ম্যাচে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপে বরাবরের মতো ভরসা থাকবে রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড়, শিভাম দুবে আর আজিঙ্কা রাহানের ওপর। শেষদিকে মহেন্দ্র সিং ধোনির ক্যামিওর দিকে থাকবে নজর। 

এদিকে চেন্নাইয়ের বোলিং লাইনআপ বরাবরই তাদের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। এই ম্যাচে তাই মুস্তাফিজদের জন্য থাকছে বাড়তি চ্যালেঞ্জ। বিশেষ করে পাথিরানার ফেরা এখনো নিশ্চিত না হওয়ায় ফিজের ওপর থাকবে প্রত্যাশার বাড়তি চাপ। 

চেন্নাইয়ের শুরুর একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। বরাবরের মতোই স্কোয়াডে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে। দীপক চাহার, তুশার দেশপান্ডে আর মহেশ থিকশানা থাকবেন মুম্বাইয়ের ব্যাটিং আক্রমণ সামাল দিতে। তবে এদের প্রায় সকলেই ধীরগতির উইকেটে নিজেদের কারিশমা দেখিয়েছেন। ওয়াংখেড়ের লাল-মাটির পিচে এদের জন্য তাই বেশ একটা পরীক্ষা অপেক্ষা করছে।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, সামির রিজভী, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুশার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান ও মহেশ থিকসানা। 

ইম্প্যাক্ট খেলোয়াড়: শিভাম দুবে।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোমারিও শেফার্ড, মোহাম্মদ নবী, জেরাল্ড কোয়েটজে, শ্রেয়শ গোপাল ও জাসপ্রিত বুমরাহ।

ইম্প্যাক্ট খেলোয়াড়: আকাশ মাধওয়াল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!