‘জাভির মতো বার্সেলোনাকে এত ভালো কেউ বুঝবে না’
ক্যারিয়ারে বার্সেলোনার জার্সিতে দ্যুতি ছড়িয়েছেন জার্ভি হার্নান্দেজ। কাতালান ক্লাবটির হয়ে ১৭ বছর মাঠ মাতিয়েছেন তিনি। এরপর ক্লাবটির জার্সি তুলে রাখেন। কিন্তু কোচ হয়ে বার্সার ডাগআউটে ফি ফিরে আসেন তিনি। যা তার কাছে ছিল বিশেষ কিছুই।
যদিও কোচিং ক্যারিয়ারে বার্সেলোনায় সেভাবে আলো ছড়াতে পারেননি জাভি। কিন্তু তার মতো অন্য কেউ বার্সেলোনাকে এত ভালো বুঝবেও না মনে করছেন বার্সেলোনার সাবেক তারকা ইভান রাকিটিচ।
এই মৌসুম শেষেই বার্সার দায়িত্ব ছাড়ছেন জাভি। দায়িত্ব ছাড়ার ঘোষণার পর থেকে মাঠের ফুটবলে আরো উজ্জীবীত নৈপুণ্য দেখিয়েছে কাতালানরা। তাতে সমর্থকরা জাভিকে এই ক্লাবেই থেকেই যেতে বলছেন। জাভি অবশ্য নিজের সিদ্ধান্তে আছেন অটল। যা কিছু হয়ে যাক না কেন সিদ্ধান্ত বদলাবেন তিনি।
২০১৪ থেকে ২০২০ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে খেলেছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ। প্রথম মৌসুমে লিওনেল মেসি, জাভি হার্নান্দেজের সঙ্গে দলের হয়ে জিতেছিলেন ট্রেবল শিরোপা।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল শাবাবে খেলা এই মিডফিল্ডার বার্সেলোনার কোচ হিসেবে জাভিকেই চান, ‘অবশ্য এটা তার (জাভি) সিদ্ধান্ত কিন্তু অন্য সাধরণত অন্য কেউ তার চেয়ে বার্সাকে ভালো বুঝবে না। খুব কঠিন মুহূর্তে সে দলের হাল ধরে অনেক পরিবর্তন এনেছে। যেটা অনেকেই পারত না কিন্তু সে পেরেছে।’