বুধবার রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। ম্যাচটিতে ২ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। এতে বেগুনি ক্যাপের মালিকানা নিজের করে নিয়েছেন রাজস্থান রয়্যালসের কাছে নেন এই লেগ স্পিনার।
যদিও ম্যাচটি জিততে পারেনি রাজস্থান। নাটকীয় ম্যাচে শেষ বলে হেরে যায় আইপিএলের প্রথম মৌসুমের চ্যাম্পিয়নরা।
.png)
এদিন ঘরের মাঠ জয়পুরে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে রাজস্থান। ৭৬ রান করেন রিয়ান পরাগ ও ৩৮ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে জয় পায় গুজরাট। ৪৪ বলে সর্বোচ্চ ৭২ রান করে অধিনায়ক শুভমান গিল। আভাস খানের করা শেষ ওভারে ১৫ রান তুলে জয় পায় গুজরাট।