ঈদ উপলক্ষে বিশ্বের মুসলমানদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেছে ইউরোপিয়ান ফুটবলের ক্লাবগুলো। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের বার্তা দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে ক্লাবগুলো।
ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য বিশ্বের বিখ্যাত কিছু ক্লাবের ঈদ শুভেচ্ছা তুলে ধরা হলো।
.png)
গত মৌসুমের ট্রেবলজয়ী ক্লাব ম্যানচেস্টার সিটিও তাদের ফেসবুকে ঈদের শুভেচ্ছা সংবলিত ছবি পোস্ট করেছে। ইংলিশ জায়ান্টরা লিখেছে, বিশ্বজুড়ে উদযাপন করা সবাইকে ঈদুল ফিতর মোবারক!
Eid Mubarak to the Reds celebrating around the world ❤️#MUFC pic.twitter.com/GRNBsAdYtc
— Manchester United (@ManUtd) April 10, 2024
ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহাসিক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ঈদ উদযাপন করা সকল ভক্তদের শুভেচ্ছা জানিয়েছে।
Happy Eid to all Reds celebrating around the world ❤️🎉 #EidMubarak pic.twitter.com/9ZRLPyS96B
— Liverpool FC (@LFC) April 9, 2024
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলও। তারা লিখেছে, ঈদে আপনাদের শুভ কামনা জানাচ্ছি।
বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও।
ঈদ উদযাপন করা সকলের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)।
Eid Mubarak to all #FCBayern fans celebrating around the world! ✨ pic.twitter.com/j8jaF89dqb
— FC Bayern Munich (@FCBayernEN) April 9, 2024
ইসলামিক আবহে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে ইতালির বড় ক্লাব জুভেন্টাসও। সবাইকে ঈদের শুভেচ্ছার বার্তা দিয়েছে বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম, ইন্টার মিলান ও এসি মিলানের মতো জায়ান্ট ক্লাবগুলো।