নিউজিল্যান্ডের সিরিজের জন্য টিম পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। এছাড়া অন্তর্ভুক্ত করা হয়েছে আমিরাতের নিষিদ্ধ ক্রিকেটার উসমান খানকেও।
দল ঘোষণার একদিন পরেই সামাজিক মাধ্যমে রহস্যজনক পোস্ট দিয়েছেন পাকিস্তানের সাবেক টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ। পিসিবিকে যে খোঁচা মেরেই এই পোস্টটা দেওয়া হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তবে পোস্টের কোনো ব্যাখ্যা দেননি সাবেক অধিনায়ক।
.png)
হাফিজ লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট।’ দল নির্বাচন প্রক্রিয়া নিয়েই হয়তো এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
হাফিজের এই পোস্ট নিয়ে অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের ধারণা, মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের সরাসরি অবসর ভেঙে সুযোগ দেওয়াতেই হয়তো হতাশা প্রকাশ করেছেন হাফিজ। এছাড়া ঘরোয়া ক্রিকেটে না খেলা উসমান খানকে প্রথমবারের মতো পাকিস্তান দলে সুযোগ দেওয়াটাও হয়তো মানতে পারছেন না সাবেক অলরাউন্ডার।
এই সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে ১৮, ২০ ও ২১ এপ্রিল। ২৫ ও ২৭ এপ্রিল লাহোরে হবে শেষ দুই ম্যাচ।