ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রিয় আর্জেন্টাইন ফুটবলারের নাম জানালেন সালাহ, কে তিনি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৭, ৬ এপ্রিল ২০২৪
প্রিয় আর্জেন্টাইন ফুটবলারের নাম জানালেন সালাহ, কে তিনি?
মোহামেদ সালাহ। ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে রীতিমতো উড়ছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। এখন পর্যন্ত মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ ১৬ গোল করেছেন এই উইঙ্গার। তার ওপরে আছেন শুধু ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। তার পা থেকে এসেছে ১৮ গোল।

সম্প্রতি ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রিয় আর্জেন্টাইন ফুটবলারের নাম জানিয়েছেন সালাহ। যেখানে তার লিভারপুল সতীর্থ ম্যাক অ্যালিস্টারকে ছাড়া লিওনেল মেসি ও গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পছন্দের কথা জানিয়েছেন ‘ইজিপসিয়ান কিং’–খ্যাত এই ফুটবলার।

লিভারপুল উইঙ্গার বলেন, ‘ম্যাক অ্যালিস্টার ছাড়া বললে মেসি, আমি মেসিকে ভালোবাসি। মেসি হচ্ছে মেসি। আমি বাতিস্তুতাকেও পছন্দ করি। আর্জেন্টিনায় একবার তার সঙ্গে আমার দেখাও হয়েছিল, সে তার স্বাক্ষর করা জার্সিও আমাকে দিয়েছিল।’

Advertisement

শুধু পছন্দের আর্জেন্টাইন খেলোয়াড় নয়, ঐ সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবনের কিছু বিষয়ও ভাগাভাগি করেছেন সালাহ। তিনি বলেন, ‘আমি প্রায় প্রতিদিন দাবা খেলি। আমি বেশ উল্লেখযোগ্য সময় নিয়ে যোগব্যায়াম করি এবং প্রায় প্রতিদিন ধ্যান করি। আমি ছোট ছোট জিনিস বিকশিত করার চেষ্টা করি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!