ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শিরানের মাধ্যমে শাহরুখকে কঠিন প্রশ্ন ছুঁড়ে দিলেন গিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ৬ এপ্রিল ২০২৪
শিরানের মাধ্যমে শাহরুখকে কঠিন প্রশ্ন ছুঁড়ে দিলেন গিল
ছবি- সংগৃহীত

ম্যাথমেটিকস ট্যুরে সম্প্রতি ভারতে এসেছিলেন ব্রিটিশ গায়ক এড শিরান। এই সফরে মুম্বাইয়ে কনসার্ট করার পাশাপাশি বেশ কয়েকজন তারকার সঙ্গে দেখা করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় শুভমান গিলের সঙ্গে আড্ডা দেন এই শ্রোতাপ্রিয় গায়ক।

শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন শিরান। ১৮ মিনিটের সেই ভিডিওতে উঠে এসেছে গিলের সঙ্গে কাটানো সময়। তাদের দুজনের সঙ্গে আড্ডাতে উপস্থিত ছিলেন ভারতের কৌতুক অভিনেতা তন্ময় ভাটও।

গিলের সঙ্গে আলাপকালে শিরান প্রশ্ন করেন, ‘তোমার কি প্রেমিকা আছে?’ গিল উত্তর দেন, ‘নেই’। এরপর শিরান ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, ‘সিঙ্গেল, খালিই আছে তাহলে।’ 

Advertisement

এরপর গিলকে খাবার খাওয়ার সময় শিরান বলেন, কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখের সঙ্গে তিনি দেখা করতে যাবেন। তার সঙ্গে বসে ডিনার করবেন। 

শিরানের এই কথা শোনার পর গিল তাকে বলেন, ‘তাকে (শাহরুখ) জিজ্ঞেস করবে আমাকে কেন ধরে রাখেনি।’

আইপিএলে এখন গুজরাট টাইটান্সের জার্সিতে খেলছেন শুভমান গিল। এই আসরে তিনি দলটির নেতৃত্ব পেয়েছেন। তবে এর আগে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতিয়েছেন। আর এ কারণেই শাহরুখের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। মূলত কলকাতা তাকে ছেড়ে দেওয়ার কারণেই শিরানকে এমন কথা বলেছেন ভারতীয় ক্রিকেটার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!