ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বের সেরা ফুটবল লিগগুলোর র‍্যাংকিং প্রকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ৩ এপ্রিল ২০২৪
বিশ্বের সেরা ফুটবল লিগগুলোর র‍্যাংকিং প্রকাশ
ফাইল ছবি

বিশ্বের সেরা ফুটবল লিগ কোনটি, এমন প্রশ্নের উত্তরে একেকজন ফুটবলপ্রেমী আলাদা উত্তর দেবেন। কারো মতে প্রিমিয়ার লিগ সেরা, আবার কারো মতে লা লিগা। আবার এমএলএস বা সৌদি প্রো লিগকেও অনেকে ওপরের দিকের লিগ বলে মন্তব্য করেন।

এ অবস্থায় ফুটবলের বৈশ্বিক র‍্যাঙ্কিং, পরিসংখ্যান নিয়ে কাজ করা অপ্টা এবং গ্লোবাল ফুটবল র‍্যাঙ্কিং ২০২৪ সালের সেরা দশ ফুটবল লিগের তালিকা প্রকাশ করেছে। যেখানে মেসি-সুয়ারেজের মেজর লিগ সকার (এমএলএস) থাকলেও জায়গা হয়নি রোনালদোর সৌদি প্রো-লিগের। 

অপ্টার তালিকা অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের সেরা লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। তালিকার দুইয়ে রয়েছে স্প্যানিশ লা লিগা। তিনে আছে ইতালিয়ান সিরি আ। ফ্রান্সের লিগ ওয়ানকে পাঁচে রেখে চারে জায়গা পেয়েছে জার্মানির বুন্দেসলিগা।

Advertisement

র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে রয়েছে বেলজিয়ামের প্রো লিগ। রোনালদোর দেশ পর্তুগালের প্রিমেইরা লিগ রয়েছে সাতে। আট, নয় ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ডেনিশ সুপারলিগান, ব্রাজিলিয়ান সিরি আ এবং মেজর লিগ সকার। অপ্টা এই র‍্যাঙ্কিং আপডেট করেছে ২৭ মার্চ। 

গ্লোবাল ফুটবল র‍্যাঙ্কিংয়ের হিসাবে শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিগ। দুইয়ে আছে জার্মান বুন্দেসলিগা। ইতালির সিরি আ চারে। যুক্তরাষ্ট্রের মেজর লিগকে রাখা হয়েছে ১৬ নম্বরে। সেরা ৩০ এও জায়গা হয়নি রোনালদোদের সৌদি প্রো-লিগের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!