ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে অ্যাথলেটিকো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৮, ২ এপ্রিল ২০২৪
ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে অ্যাথলেটিকো
ফাইল ছবি

সাউল নিগুয়েজের ৮৭ মিনিটের গোলে সোমবার ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই জয়ে অ্যাথলেটিক বিলবাওকে দুই পয়েন্টে পিছনে ফেলে লা লিগা টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে দিয়েগো সিমিওনের দল।

এর আগে রোববার লিগের শীর্ষ দল রিয়াল মাদ্রিদের কাছে অ্যাথলেটিক বিলবাও পরাজিত হয়। যার পুরো সুবিধাটা আদায় করে নিয়েছে অ্যাথলেটিকো। এই জয়ে আবারো তারা চ্যাম্পিয়ন্স লিগের পজিশনে ফিরেছে।

অ্যাক্সেল উইটসেল নয় মিনিটে অ্যাথলেটিকোকে এগিয়ে দেন। বিরতির পরপরই সফরকারী ভিয়ারিয়ালকে সমতায় ফেরান আলেক্সান্দার সোরলোথ। বদলী খেলোয়াড় সাউল মাঠে নামার পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

Advertisement

মৌসুম শেষ হতে আর মাত্র আট ম্যাচ বাকি। এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা জিরোনার থেকে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে সিমিওনের দল।

সিমিওনে বলেছেন, ‘সাউল ম্যাচের চেহারা পাল্টে দিয়েছে এবং অসাধারণ একটি গোল করেছে। আমি তাকে ম্যাচের বেশিরভাগ সময়ই বদলী বেঞ্চে বসিয়ে রেখেছিলাম। তার উপর আমার আস্থা আছে। আশা করছি সে আমাদের এভাবেই এগিয়ে নিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘অ্যাথলেটিক দারুণ একটি মৌসুম কাটাচ্ছে। জিরোনাও নিজেদের প্রমাণ করে চলেছে। এ কারণেই আমাদের আরো উন্নতি করতে হবে। আমাদের উন্নতির জায়গাগুলো খুঁজে বের করতে হবে।’

এই পরাজয়ে পুরো মৌসুমে নিজেদের ফিরে না পাওয়া ভিয়ারিয়াল টেবিলের ১০ম স্থানেই থাকলো।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!