শ্রীলংকার তরফে জানানো হয়েছে, পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে চান্দিমালকে চট্টগ্রাম টেস্ট চলাকালীন সময়ই দেশে ফিরতে হচ্ছে।
সিলেট টেস্টে বড় ব্যবধানে জয়ের পর চট্টগ্রামেও দাপট দেখাচ্ছে লংকানরা। চলমান টেস্টে নিজেদের প্রথম ইনিংসে রেকর্ড ৫৩১ রান করে সফরকারীরা। যেখানে ১০৪ বল খেলে ৫৯ রান করেছেন চান্দিমাল। আর দ্বিতীয় ইনিংসে ৭ বলে ৯ রান করেছেন। বাংলাদেশের ইনিংসে এই অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না শ্রীলংকা।
.png)
প্রথম ইনিংসে শ্রীলংকার ৫৩১ রানের জবাবে বাংলাদেশ দল অলআউট হয়েছে ১৭৮ রানে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা করে দিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসের ৩৫৩ রানের লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫১১ রানের।
জেতার জন্য চতুর্থ ইনিংসে ইতিহাসই গড়তে হবে টাইগারদের। টেস্ট ইতিহাসে রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের হিসেবে যা অসম্ভব কল্পনাই বলা যায়। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড ২১৫ রানের। সেটাও এসেছিল শ্রীলংকার বিপক্ষে।