ঘরের মাঠ ইতিহাদে সিটিজেনরা আক্রমণে এগিয়ে থাকলেও আর্সেনালের জাল লক্ষ্যভেদ করতে পারেনি। গানাররা রক্ষণ রেখেছিল জমাট। বলের দখলে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। কিন্তু আর্লিং হালান্ডদের আক্রমণ কোনো কাজে আসেনি।
গোলের জন্য ১২টি শট নিয়েও তারা লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি। বিপরীতে গানাররা ছয় শটের দুটিই রেখেছিল অন টার্গেটে।
.png)
এই দুই দলের ড্রয়ে বাজিমাত হয়েছে লিভারপুলের। চলমান মৌসুমে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট হলো অলরেডদের। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে গানাররা। আর তিনে থাকা সিটিজেনদের পয়েন্ট ৬৪।