দর্শকহীন গ্যালারির সবকিছু ঠিকই ছিল। কিন্তু ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে পূর্ব গ্যালারির জায়ান্ট স্ক্রিন। যা ভেঙে স্টেডিয়ামের বাইরের অংশে পড়ে গেছে। যদিও এতে আর কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে জায়ান্ট স্ক্রিনের পুরোটাই ধ্বংস হয়ে গেছে।
ভেন্যু ম্যানেজার আব্দুল বাতেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘ঝড়ে জায়ান্ট স্ক্রিন ভেঙে যায়। অনেক ঝড় হয়েছে। এ ছাড়া পেছনের অংশে একটি দেয়ালও ভেঙে পড়েছে। আমরা দেখছি কিভাবে করা যায়। দ্রুত শুরু করবো।’
.png)
এদিকে রোববার (৩১ মার্চ) মিরপুরে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান করে বাংলাদেশ। জবাবে ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।