ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুমিনুল-তাইজুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২, ৩০ মার্চ ২০২৪
অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুমিনুল-তাইজুল
ছবি কোলাজ- ডেইলি বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে চট্টগ্রামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। যেখানে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। মান বাঁচানোর এই ম্যাচে অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন দুই টাইগার ক্রিকেটার মুমিনুল হক ও তাইজুল ইসলাম। 

এই টেস্টে ব্যাট হাতে ২৫ রান করলেই টেস্ট সংস্করণে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন মুমিনুল হক। এর আগে বাংলাদেশের হয়ে ৪ হাজার রান ক্লাবে নাম লিখিয়েছেন তিনজন ক্রিকেটার। তারা হলেন-মুশফিকুর রহিম (৫৬৭৬), তামিম ইকবাল (৫১৩৪) ও সাকিব আল হাসান (৪৪৫৪)।

২০১৩ সালের মার্চে শ্রীলংকার গলেতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সংস্করণে অভিষেক হয় মুমিনুলের। এখন পর্যন্ত ৬০ টেস্টের ১১২ ইনিংসে ১২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮ দশমিক ৫৯ গড়ে ৩৯৭৫ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার।

Advertisement

এদিকে চট্টগ্রাম টেস্টে আর ৫টি উইকেট পেলেই বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে লংগার ভার্সনে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তাইজুল ইসলাম।

তাইজুলের আগে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে টেস্টে দুইশো উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। ৬৬ টেস্টে ১১১ ইনিংসে ৩১.০৬ গড়ে ২৩৩ উইকেট নিয়েছেন সাকিব। সাকিব, তাইজুলের পরেই রয়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৪২ ম্যাচের ৭৩ ইনিংসে ১৬৩ উইকেট নিয়েছেন।

২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তাইজুলের। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৫ টেস্টের ৮০ ইনিংসে এখন পর্যন্ত ১৯৫ উইকেট শিকার করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে তাইজুলের বোলিং গড় ৩১.৩১।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!