মঙ্গলবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয় পর্বের ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ফিলিস্তিন। যেখানে উত্তাপ ছড়িয়েছে দুদল। একাধিক গোলের সুযোগ তৈরী করেও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়নি কোনো দলই।
র্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলটি শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগে আক্রমণ বজায় রাখে। তবে স্বাগতিকদের ডি-বক্সে গিয়ে সুবিধা করতে পারছিল না ফিলিস্তিন। সময়ের ব্যবধানে আক্রমণে গিয়েছিল বাংলাদেশও। তবে সহজ কিছু দারুণ দুটি সুযোগ হাতছাড়া করেছেন ফাহিম-রাকিবরা।
.png)
ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে উড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রথম হাফের খেলা পর্যন্ত গোল খায়নি হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
এদিকে মান বাঁচানোর ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ফুলব্যাক ইসা ফয়সালের পরিবর্তে একাদশে ফিরেছেন সেন্ট্রাল ডিফেন্ডার শাকিল। আর ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে অ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানাকে একাদশে নিয়েছেন কোচ।
ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, শাকিল, তপু বর্মণ, হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।