ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

প্রথম সেশনে আরো দুই উইকেট হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১, ২৫ মার্চ ২০২৪
প্রথম সেশনে আরো দুই উইকেট হারাল বাংলাদেশ
ফাইল ছবি

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। লঙ্কানদের ছুঁড়ে দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা। চতুর্থ দিনের প্রথম সেশনে আরো দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। 

নিজেদের প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হওয়া বাংলাদেশের এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ সাত উইকেটে ১২৯ রান। শ্রীলংকা নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ২৮০ ও ৪১৮ রান করেছে। বাংলাদেশের জিততে এখনো প্রয়োজন ৩৮২ রান।

পাঁচ উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন নিজের খেলা প্রথম বলেই আউট হন তাইজুল ইসলাম। প্রতিরোধ গড়ার চেষ্টা করা মেহেদী মিরাজ ফিরেছেন ৩৩ রানে। মুমিনুল হক ও শরিফুল ইসলাম এখন ব্যাট করছেন। 

Advertisement

এর আগে সিলেটে লঙ্কানদের দেওয়া লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংস উদ্বোধনে নামেন জাকির হাসান ও মাহমুদুল হাসান। শুরুতেই এ জুটি ভাঙেন বিশ্ব ফার্নান্দো। ইনিংসের প্রথম ওভারে মাহমুদুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।

শূন্য রানেই সাজঘরের পথ ধরেন জয়। উইকেটে এসেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাতে নিজের বিপদ নিজেই ডেকে আনেন তিনি। কাসুন রাজিথার পেসে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মেন্ডিসের তালুবন্দী হন বাংলাদেশ অধিনায়ক।

ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন শাহাদত হোসেন দিপু (০) ও লিটন দাস। এই ‍দুই ব্যাটারের বিদায়ে মহাবিপদে পড়ে টাইগাররা। সেই ধাক্কা সামলাতে নাইটওয়াচম্যান হিসেবে উইকেটে আসেন তাইজুল ইসলাম। মুমিনুল হক ১০ ও ৬ রানে অপরাজিত আছেন তাইজুল। 

এর আগে পাঁচ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলংকা। এদিন সপ্তম উইকেটে ১৭৩ রান যোগ করে ধনঞ্জয় ডি সিলভা-কামিন্দু মেন্ডিস জুটি। সেঞ্চুরির দেখা পেলেও মিরাজের ঘূর্ণিতে ১০৮ রানে কাটা পড়েন ধনঞ্জয়া।

ধনঞ্জয়া সাজঘরে ফিরলে উইকেটে লড়াই করেছেন কামিন্দু মেন্ডিস। শেষ পর্যন্ত ১৬৮ রানে থেমেছেন তিনিও। তার উইকেট শিকার করেছেন তাইজুল। বাংলাদেশের হয়ে চারটি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!