ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলির নতুন ও বিরল রেকর্ড, যা ভাঙা অসম্ভব!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৪, ২৩ মার্চ ২০২৪
কোহলির নতুন ও বিরল রেকর্ড, যা ভাঙা অসম্ভব!
বিরাট কোহলি

শুক্রবার থেকে শুরু হয়েছে আইপিএল। নতুন আসর শুরু হতেই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি-র হয়ে খেলতে নেমেই রেকর্ড গড়লেন বিরাট।

টানা ১৭ বার একই দলের হয়ে আইপিএল খেলেছেন কোহলি। তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি টানা ১৭বার একই দলের হয়ে আইপিএল খেললেন। ২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। এটি ১৭তম আইপিএল।

১৬ বছর ধরে একই দলের হয়ে খেলছেন বিরাট। আর কোনো ক্রিকেটারের এই রেকর্ড নেই। একাধিক ক্রিকেটার এই বছর ১৭তম আইপিএল খেলবেন। কিন্তু তারা কেউই একই দলের হয়ে ১৭তম আইপিএল খেলবেন না।

Advertisement

চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি সব ক’টি আইপিএল খেলেছেন। কিন্তু দু’বছরের জন্য চেন্নাই আইপিএলে নির্বাসিত ছিল। সেই দু’বছর রাইজ়িং পুনে সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলেছিলেন তিনি।

রোহিত শর্মাও সব আইপিএল খেলেছেন। কিন্তু তিনি প্রথম দু’বছর ডেকান চার্জার্সের (এখন সানরাইজার্স হায়দরাবাদ) হয়ে খেলেছিলেন। পরে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দেন।

এ ছাড়াও ঋদ্ধিমান সাহা ১৭তম আইপিএল খেলছেন। কিন্তু তিনি কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন। ফলে টানা একই দলের হয়ে ১৭টি আইপিএল খেলার রেকর্ড গড়া হয়নি তারও।
 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!