সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান। নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা।
৩ উইকেটে ৩২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলাম দুজনই নিয়মিত রান বের করছেন। যে কারণে চাপ সামলে এগোচ্ছে স্বাগতিকরা।
.png)
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করতে নামে শ্রীলংকা। ব্যাট হাতে লঙ্কানদের টপ অর্ডাররা পুরোপুরি ব্যর্থ হয়।
তবে মিডল অর্ডারে উইকেটে এসে দলের হাল ধরেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। এ জুটির ব্যাট থেকে আসে ২০২ রান। সেই সঙ্গে দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন।
তাদের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ২৮০ রানেই থামে ক্রিস সিলভারউডের শিষ্যরা। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন খালেদ ও রানা। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন শরিফুল এবং তাইজুল ইসলাম।