ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রীড়া সাংবাদিককে ধর্ষণ, আর্জেন্টিনায় ৪ ফুটবলার আটক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ১৯ মার্চ ২০২৪
ক্রীড়া সাংবাদিককে ধর্ষণ, আর্জেন্টিনায় ৪ ফুটবলার আটক
ছবি- সংগৃহীত

হোটেল কক্ষে ক্রীড়া সাংবাদিককে ধর্ষণের অভিযোগে আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ভেলেজ সার্সফিল্ডের ৪ ফুটবলারকে আটক করা হয়েছে। চলতি মার্চেই ২৪ বছর বয়সী ঐ ক্রীড়া সাংবাদিককে ধর্ষণের অভিযোগ উঠেছে আটক হওয়া ফুটবলারদের বিরুদ্ধে।

আটককৃত চার ফুটবলার হলেন, আর্জেন্টিনার ব্রায়ান কুফরে, আবিয়েল ওসোরিও, উরুগুয়ের গোলরক্ষক সেবাস্তিয়ান সোসা ও প্যারাগুয়ের ২৭ বছর বয়সী মিডফিল্ডার হোসে ফ্লোরেন্তিন। খবর এপি নিউজের

জানা গেছে, ক্রীড়া সাংবাদিককে ধর্ষণের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে। এই সময়ে অভিযুক্তরা যেন পালিয়ে যেতে না পারেন এ জন্য তাদের ৪৮ ঘণ্টা আটক রাখা হয়েছে।

Advertisement

আর্জেন্টিনার তুকুমানের একটি হোটেলে ২৪ বছর বয়সী ওই নারী সাংবাদিককে নিমন্ত্রণ করেছিলেন উরগুয়ের গোলরক্ষক সোসা। সেখানে আগে থেকেই বাকি তিন ফুটবলারও ছিলেন। 

একপর্যায়ে তাদের চারজনের সঙ্গে পানীয় পান করার পর তার মাথা ঘেরাচ্ছিল বলে জানান ঐ ক্রীড়া সাংবাদিক। পরে একটি বিছানায় শুয়ে পড়েছিলেন এবং এরপরই ধর্ষণের শিকার হন ২৪ বছর বয়সী ঐ নারী।

আজ এক বিবৃতিতে আর্জেন্টিনার ঘরোয়া ক্লাব ভেলেজ সার্সফিল্ড জানিয়েছে, অভিযুক্ত চার ফুটবলারকে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ক্লাবের অভ্যন্তরীণ তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা পেরোনোর পর ঐ চার ফুটবলারের আটকাদেশ আরো বাড়ানো হবে কি না এটা জানতে একজন বিচারক ঠিক করবে ক্লাবটি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!