ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

স্ট্রেচারে মাঠ ছাড়লেন মুস্তাফিজ-জাকের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৩, ১৮ মার্চ ২০২৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন মুস্তাফিজ-জাকের
ছবি কোলাজ- ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সাগরিকায় তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ম্যাচটির শেষ মুহূর্তে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান ও বদলি হিসেবে ফিল্ডিং করতে আসা জাকের আলী।  

তীব্র গরমে ক্র্যাম্পজনিত কারণে ভুগতে হয়েছে মুস্তাফিজকে। অবশ্য নিজের নবম ওভারের মাঝেই চোট পেয়েছিলেন তিনি। আর দশম ওভার করতে এসে প্রথম বল ওয়াইড দেন। পরে চেষ্টা করেও আর বল করতে পারেননি। পায়ে টান লেগে থমকে দাঁড়িয়েছিলেন ফিজ। ব্যথায় কাতরাতেও দেখা গেছে বাঁহাতি পেসারকে।  

জাকের আলী ও এনামুল হক বিজয়ের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।  সিরিজ নির্ধারণী ম্যাচে ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। 

Advertisement

এর এক ওভার পরেই মাঠের বাইরে যেতে হয়েছে জাকের আলী অনিককে। ফিল্ডিং করতে গিয়ে সতীর্থ বিজয়ের সঙ্গে সংঘর্ষে ইনজুরিতে পড়েন তিনি। 

তাসকিন আহমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন লঙ্কান ব্যাটার প্রমোদ মাদুশান। শর্ট বলে ক্যাচ তুলেছিলেন মাদুশান। সেটি নেয়ার পথে সংঘর্ষ হয়ে গেল এনামুল ও বদলি ফিল্ডার জাকেরের। এনামুল অবশ্য বল হাতছাড়া করেননি। বাধ্য হয়েই ডাকতে হলো স্ট্রেচার। মাঠ ছাড়তে হলো জাকের আলি অনিককেও।

এর আগে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে উঠে গেছেন সৌম্য সরকারও। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন এই অলরাউন্ডার। প্রথমে হাঁটুতে ব্যাথা মনে হলেও, পরে জানা যায় ঘাড়েও চোট পেয়েছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!