ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

শুরুতেই শ্রীলংকাকে ধাক্কা দিলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫, ১৮ মার্চ ২০২৪
শুরুতেই শ্রীলংকাকে ধাক্কা দিলেন তাসকিন
ফাইল ছবি

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলংকা। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করছে শ্রীলংকা। যেখানে শুরুতেই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফেরালেন তাসকিন আহমেদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২ ওভারে এক উইকেটে ৩ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন তাসকিন আহমেদ।

Advertisement

ম্যাচের দ্বিতীয় ওভারে নিশাঙ্কাকে লেগ বিফরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন তাসকিন। পরে বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলব্রো। এতে ১ রানে সাজঘরের পথ ধরতে হয় নিশাঙ্কাকে।

পরে ক্রিজে আসেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ফার্নান্দো।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জেনিথ লিয়ানাগে, দিনুথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান ও মহেশ থিকসানা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!