২৪ বছর বয়সী দিয়াজ ২০২১ সালে লিথুনিয়ার বিপক্ষে একটি মাত্র প্রীতি ম্যাচে স্পেনকে প্রতিনিধিত্ব করেছিলেন। ঐ সময় করোনা মহামারীতে কোন সিনিয়র খেলোয়াড় খেলতে রাজি না হওয়ায় দিয়াজ স্পেনের হয়ে মাঠে নেমেছিলেন।
এরপর আর স্প্যানিশ দলে খেলার সুযোগ পাননি দিয়াজ। যে কারনে বছরখানেক আগে তিনি মরক্কোর নাগরিকত্বের জন্য আবেদন করেন। স্পেন দলে ডাক পাবার দীর্ঘ প্রতীক্ষা আর মেনে নিতে পারেননি এ ফুটবলার।
.png)
মরোক্কান ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচের জন্য বুধবার দল ঘোষণা করেছে। মোনাকোর ১৯ বছর বয়সী মিডফিল্ডার এলিয়েসেন সেগিরও প্রথমবারের মত এই দলে ডাক পেয়েছেন। অনুর্ধ্ব ১৯ পর্যায় এলিয়েসেন ফ্রান্স দলকে প্রতিনিধিত্ব করেছেন।
আগামী ২২ মার্চ অ্যাঙ্গোলা ও চারদিন পর মৌরিতানিয়ার মোকাবেলা করবে ওয়ালিদ রেগ্রাগুইয়ের মরক্কো।