ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

প্রথম বলেই লিটন বোল্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫১, ১৩ মার্চ ২০২৪
প্রথম বলেই লিটন বোল্ড
লিটন দাস

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। যেখানে লংকানদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হয়েছেন টাইগার ওপেনার লিটন দাস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নির্ধারিত ৪৮.৫ ওভারে ২৫৫ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। রান তাড়া করতে নেমে ২ ওভারে এক উইকেটে ১৪ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। দিলশান মাদুশঙ্কার করা প্রথম ডেলিফারিতেই ইনসাইড এজ হয়ে বোল্ড হন লিটন। সৌম্যের সঙ্গে নাজমুল হোসেন শান্ত এখন ব্যাট করছেন।

Advertisement

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক কুশল মেন্ডিস। উদ্বোধনী জুটিতে ৭১ রান যোগ করেন পাথুম নিশাঙ্কা ও আভিষ্কা ফার্নান্দো। এরপরই দৃশ্যপটে তানজিম হাসান সাকিব। টানা তিন ওভারে ৩ উইকেট নেন তিনি।

প্রথমে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন আভিষ্কা। তার সঙ্গী নিশাঙ্কা করেন ৩৬ রান। ৩ রানে সাদিরা সামারাবিক্রমা ফিরলে বিপদের শঙ্কায় পড়ে লংকানরা। এ অবস্থায় চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা।

এই দুজনের ৪৪ রানের জুটি ভাঙেন মেহেদী মিরাজ। তার বলে বোল্ড হওয়ার আগে ১৮ রান করেন আসালঙ্কা। দলের বিপর্যয়ের মুখে হাল ধরেন অধিনায়ক মেন্ডিস। পঞ্চম উইকেটে জানিথ লিয়ানাগের সঙ্গে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি।

আউট হওয়ার আগে ৫৯ রান করেন মেন্ডিস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন লিয়ানাগে। শেষদিকে আর কেউ বলার মতো রান পাননি। বাংলাদেশের হয়ে তাসকিন, শরিফুল ও সাকিব ৩টি করে উইকেট নেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!