রোববার লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে এডারসনের কারনে পেনাল্টি উপহার পায় অল রেডসরা। স্পট কিক থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করলে লিভারপুল সমতায় ফেরে। এর আগে জন স্টোনসের গোলে এগিয়ে গিয়েছিল সিটিজেনরা।
লিভারপুলকে পিছনে ফেলে এই মুহূর্তে গোল ব্যবধানে এগিয়ে আর্সেনাল প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে রয়েছে। এই দুই দলের থেকে এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। আগামী ৩১ মার্চ লিগের পরবর্তী ম্যাচে ইত্তিহাদ সফরে যাবে গানাররা।
.png)
ইনজুরির কারণে এডারসন শনিবার ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল ও ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ব্রাজিলের আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও খেলতে পারবেন না।
নতুন কোচ ডরিভাল জুনিয়রের অধীনে আগামী ২৩ মার্চ ওয়েম্বলিতে ইংল্যান্ড ও তিনদিন পর মাদ্রিদে স্পেনের মোকাবেলা করবে ব্রাজিল। লিভারপুল গোলরক্ষক অ্যালিসন হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকায় এডারসনেরই প্রীতি ম্যাচগুলোতে নামার কথা ছিল।
ব্রাজিলিয়ান কোচ জানিয়েছেন, এডারসন ছাড়াও আরো দুই খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। পিএসজির মারকুইনোস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি ইনজুরিতে থাকায় তাদের পরিবর্তে ফ্যাব্রিসিও ব্রুনো ও গালেনোকে দলে ডাকা হয়েছে।