ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সৌদিতে যাবেন কি না, জানালেন সালাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ১০ মার্চ ২০২৪
সৌদিতে যাবেন কি না, জানালেন সালাহ
ফাইল ছবি

গত বছরটা সৌদিতে ফুটবল বিপ্লব ঘটেছিল। যেই বিপ্লবের হাওয়াই পাল তুলে সৌদিতে পা রাখেন করিম বেনজেমা, নেইমার ও সাদিও মানেরা। তাদের পথেই এগোনের কথা ছিল লিওনেল মেসির। কিন্তু শেষ পর্যন্ত সেটি গুঞ্জনই রয়ে যায়।  

সম্প্রতি মোহামেদ সালাহর সৌদিতে যাওয়া নিয়ে জোর গুঞ্জন উঠেছে। যদিও গুঞ্জনটা অনেক দিনের, কিন্তু এর ডালপালা মেলতে শুরু করেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর।

বিষয়টি নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন সালাহ। তবে গুঞ্জনের পালে ইদানিং লেগেছে জোর বাতাস। এ কারণেই হয়তো বিষয়টি নিয়ে কথা বলতে হলো লিভারপুলের মিসরীয় তারকাকে।

Advertisement

সৌদিতে যাওয়ার প্রসঙ্গে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সালাহ বলেন, ‘না, না—এটা জীবন। সবকিছু এখান থেকে ওখানে যাবে—এটা জীবনের অংশ। খেলোয়াড়েরা এরই মধ্যে ক্লাব ছেড়েছে। গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়ই ক্লাব ছেড়েছে।’

এরপর লিভারপুল তারকা আরো যোগ করেন, ‘কোচও ক্লাবের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তিনিও ক্লাব ছাড়ছেন। একদিন আমিও ক্লাব ছাড়ব। কিন্তু ক্লপের চলে যাওয়ায় কোনো প্রভাব পড়বে না।’ 

কে জানে, সালাহ কোচ ক্লপের এভাবে চলে যাওয়ার বর্ণনা দিয়ে কি বোঝাতে চেয়েছেন! তাহলে কি সালাহ বলতে চাইছেন, যেতে চাইলে আগে থেকে ঢাকঢোল না পিটিয়ে হঠাৎ তিনি চলে যাবেন!

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!