ম্যানইউর হয়ে গোল দুটি করেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ এবং ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ৩৬তম মিনিটে দ্বিতীয় গোলও হলো পেনাল্টি থেকে। স্পট কিক থেকে এই গোলটি করেন রাশফোর্ড। গত তিন ম্যাচে এটা ম্যানইউর প্রথম জয়। আগের ম্যাচে ম্যানসিটির কাছে ৩-১ গোলে হেরেছিল এরিক টেন হাগের শিষ্যরা।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ষ্ঠ স্থানে নিজেদেরে অবস্থান শক্ত করেছে ম্যানইউ। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। সে সঙ্গে সেরা চারের সম্ভাবনাও টিকে থাকলো তাদের।
.png)
২৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পরের স্থানে রয়েছে ওয়েস্টহ্যাম। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। ২৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে এভারটন।