ধর্মশালায় ৬৪ রানে প্রথম এবং ১০০ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। ১৩৭ রানে পড়ে তাদের তৃতীয় উইকেট। এরপর ১৭৫ রান থেকে ১৮৩ রানের মধ্যে ৮ উইকেট পড়ে যায় আগেই সিরিজ হেরে যাওয়া ইংল্যান্ডের। কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের তোপে ২১৮ রানে অলআউট হয় বেন স্টোকসের দল।
ইংল্যান্ডের হয়ে ওপেনার জ্যাক ক্রলি ১০৮ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেন। বেন ডাকেট ২৭ রান করেন। জো রুট ২৬ ও বেয়াস্টো ২৯ রানের ইনিংস খেলেন। বেন ফোকস করেন ২৪ রান।
.png)
জবাব দিতে নিতে মাত্র ৩০ ওভার ব্যাট করে ১৩৫ রান করেছে ভারত। ওপেনার যশস্বী জসওয়াল ৫৮ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৫৭ রান করে আউট হন।
রোহিত শর্মা ৮৩ বলে ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ছয়টি চার ও দুটি ছক্কা আসে। ভারতীয় অধিনায়কের সঙ্গে দিন শেষ করা শুভমান গিল ৩৯ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন। ইংল্যান্ডের প্রথম ইনিংস থেকে ভারত ৮৩ রানে পিছিয়ে আছে।
এর আগে ভারতের হয়ে ৫ উইকেট নেন বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব। অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দখল নেন ৪ উইকেট।