সব ধরনের প্রতিযোগিতায় ইউনাইটেডের বিপক্ষে শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জয়ী হয়েছে সিটি। প্রিমিয়ার লিগে এই মুহূর্তে ইউনাইটেডের থেকে ১৫ পয়েন্ট এগিয়ে রয়েছে সিটিজেনরা। এ মৌসুমে অক্টোবরে প্রথম ডার্বিতেও ওল্ড ট্রাফোর্ডে সিটি ৩-০ গোলে স্বাগতিকদের বিধ্বস্ত করেছিল।
টানা দ্বিতীয়বারের মত ট্রেবল জয়ের মিশনে লড়াইয়ে টিকে থাকা সিটি কোচ গার্দিওলা বলেছেন, তিনি মোটেই ইউনাইটেডকে খাটো করে দেখছেন না, ‘আমি ইউনাইটেডের কাছ থেকে সেরা ফর্মই প্রত্যাশা করছি। এ পর্যন্ত তারা কি করেছে সে সম্পর্কে কিছু বলতে চাই না। প্রতিপক্ষ যেকোনো দলকেই আমি খুব শ্রদ্ধা করি।’
.png)
তিনি আরো বলেন, ‘আমি চাই না মানুষ আমার কথা ভুলভাবে বুঝুক। আমি তাদের চিনি, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। ইউনাইটেড অবশ্যই এরিক টেন হাগের অধীনে যেকোন সময় ঘুড়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে। ওদের খেলোয়াড়রা বেশ প্রতিভাবান। আমার দলও অবশ্য বিন্দুমাত্র ছাড় দিবে না।’
গার্দিওলা জানিয়েছেন ইউনাইটেডের হতাশাজনক মৌসুম সত্ত্বেও এখনো তারা যেকোন দলের জন্য হুমকি হয়ে উঠতে পারে, ‘সেট পিস থেকে তারা যেকোন সময় বিপদজনক হয়ে উঠতে পারে। ম্যাচটি যখন উন্মুক্ত হয়ে যায় ঐ মুহূর্তে তাদের কিছু খেলোয়াড় গোল করার সক্ষমতা রাখে। ইউনাইটেড সবসময় এভাবেই খেলে তাকে। যেদিন তারা ভাল খেলে সেদিন ম্যাচে জয়ী হয়।’
তিনি যোগ করেন, ‘তাদের উপর যখন কোন চাপ থাকে না সেদিন তাদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়া খুবই কঠিন হয়ে পড়ে। এরই মধ্যে আমর বছরের মার্চ মাসে চলে এসেছি। তারা এর মধ্যে মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে। গত সপ্তাহে ঘরের মাঠে ফুলহ্যামের কাছে তারা হেরেছে। এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে ইউনাইটেড।’