ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২৯ ফেব্রুয়ারি যেসব খেলোয়াড়ের জন্মদিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
২৯ ফেব্রুয়ারি যেসব খেলোয়াড়ের জন্মদিন
ছবি: ডেইলি বাংলাদেশ

ইংরেজি বছরের সবচেয়ে সংক্ষিপ্ত মাস ফেব্রুয়ারি। সাধারণত ২৮ দিনে এই মাস হিসাব করা হয়। তবে সূর্যকে প্রদক্ষিণ করার সময়কালের হিসেব ঠিক রাখতে প্রতি চার বছরে একবার এই মাস ২৯ দিনে গণনা করা হয়। যাকে বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। সেই ধারা মেনেই চলতি বছরের ফেব্রুয়ারি মাস ২৯ দিন হিসেবে পালন হচ্ছে।

বছরের প্রতিটি দিনেই জন্ম নেন অসংখ্য মানুষ। ২৯ ফেব্রুয়ারি জন্ম নেয়া মানবসন্তানের সংখ্যাও কম নয়। তারা নিজেদের সৌভাগ্যবান ভাববেন নাকি দুর্ভাগা, সেটা আলাদা আলোচনার হিসেব। তবে চার বছর পর পর জন্মদিন পালনের জন্য তারা আলাদাভাবে সবার নজর কাড়েন।

ক্রীড়াক্ষেত্রেও এমন অনেকে আছেন, যাদের জন্ম ২৯ ফেব্রুয়ারি। ফলে অন্যরা প্রতিবছর জন্মদিন পালন করলেও তাদের কাছে এই বিশেষ দিন আসে ৪ বছর পর পর। তাদের নিয়েই ডেইলি বাংলাদেশের আজকের আয়োজন।

Advertisement

আজ ফেরান তরেসের জন্মদিনস্পেন ও বার্সেলোনার ফরোয়ার্ড হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন ফেরান তরেস। তার বয়স ২৪ হলেও আজ তিনি মোটে ষষ্ঠ জন্মদিন পালন করছেন। তার জন্ম যে হয়েছিল ২০০০ সালের এই দিনে! তরেসের সঙ্গে একই বছরের একই দিনে জন্ম নিয়েছেন ডেনিশ ফুটবলার ইয়েসপার লিন্ডস্ট্রম। ফলে আজ এই নাপোলি তারকারও ষষ্ঠ জন্মদিন।

২৯ ফেব্রুয়ারি জন্ম নেয়া খেলোয়াড়দের তালিকায় আছেন জার্মানির হয়ে ৪৪ ম্যাচ খেলা ডিফেন্ডার বেনেডিক্ট হাওয়েডস। সাবেক এই ফুটবলার শালকে, জুভেন্টাস, লোকোমেটিভ মস্কোর হয়ে খেলেছে। ১৯৮৮ সালে জন্ম নিলেও তিনি আজ পালন করছেন নিজের নবম জন্মদিন।

২০১৩-২০১৯ সাল পর্যন্ত আলজেরিয়া জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচ খেলেছেন ফ্রান্সে জন্ম নেয়া শাপির তাদির। ইন্টার মিলান, সাউদাম্পটনের মতো ক্লাবে খেলা তাদিরের জন্মও ২৯ ফেব্রুয়ারি। আজ তার বয়সটা ৩২ পূর্ণ হলেও মোটে অষ্টমবারের মতো জন্মদিন পালন করছেন তিনি।

পায়ের জাদুতে সবাইকে মুগ্ধ করা লিন্ডস্ট্রমেরও আজ জন্মদিনএই তালিকায় আরও আছেন ইপসুইচ টাউন, নিউক্যাসল ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস ও বার্মিংহ্যামের হয়ে খেলা ফুটবলার ড্যারেন অ্যামব্রোস। ২০১৬ সালে বুট তুলে রাখা এই ইংলিশের আজ দশম জন্মদিন।

স্যার অ্যালেক্স ফার্গুসন কোচ থাকার সময় ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে উঠেছিলেন মাইক পলিট। ১৯৭২ সালে জন্ম নেয়া এই গোলরক্ষক অবশ্য কখনোই ইউনাইটেডের হয়ে লিগের ম্যাচে অংশ নেয়ার সুযোগ পাননি। ক্যারিয়ারজুড়ে ১৩টি ক্লাবে খেলা পলিট আজ ১৩তম জন্মদিন পালন করছেন।

২৯ ফেব্রুয়ারি জন্ম নেয়া খেলোয়াড়দের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শন অ্যাবোটও। নামটা চেনা লাগছে? ২০১৪ সালে এই পেস বোলিং অলরাউন্ডারের বলেই মাথায় আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ফিলিপ হিউজেস।

শুধু ফুটবলারই নন, কিছু ক্রিকেটারদেরও আজ জন্মদিন। যাদের মধ্যে শন অ্যাবোট অন্যতমসেই শোককে পেছনে ফেলে অস্ট্রেলিয়া জাতীয় দলে জায়গা করে নেয়া অ্যাবোট ১৯৯২ সালের ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। সে হিসেবে আজ তিনি পালন করছেন অষ্টম জন্মদিন। আপনার পরিচিত কার জন্মদিন আজ? বিশেষ দিনটি বিশেষ কিছু করে রাঙাতে ভুলবেন না কিন্তু!

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!