মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশালের বিপক্ষে নামবে রংপুর। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এতে আগে ব্যাট করবে রংপুর।
.png)
এবারের আসরের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পায় বরিশাল। নিউজিল্যান্ডের জেমস নিশামের বিধ্বংসী ইনিংস সত্ত্বেও প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে রংপুর।
প্রথম লেগের ম্যাচে তামিমের বরিশালের কাছে ৫ উইকেটে হারের লজ্জা পায় সাকিবের রংপুর। দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারায় রংপুর। আজকের ম্যাচে যে দল জয়ী হবে তারাই ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে লড়বে কুমিল্লার বিপক্ষে।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মেয়ার্স, সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাককয় ও তাইজুল ইসলাম।
রংপুর একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মাহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার, নিকোলাস পুরাণ, মোহাম্মদ নবি, জেমি নিশাম, ফজল হক ফারুকি।